বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

নারায়ণগঞ্জে মসজিদ সংস্কার করতে গিয়ে মিস্ত্রির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে মসজিদের অজুখানার পানির লাইন সংস্কার করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মনির হোসেন (৫৫) নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু বরণ করেছেন।

শুক্রবার দুপুরে বাবুরাইল এলাকার বাইতুল ফালাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হন মসজিদের মোয়াজ্জিন সোলাইমান (৩৫)।

স্থানীয়রা জানান, স্যানিটারি মিস্ত্রি মনির অজুখানার পানির লাইন ও হাউজ পরিষ্কার করছিলেন। এসময় পাশে থাকা একটি রড উঁচু করতে গিয়ে পাশের বৈদ্যুতিক ট্রান্সফর্মারে লেগে তার দেহ বিদ্যুতায়িত হয়। তাকে বাঁচাতে এসে আহত হন মসজিদের মোয়াজ্জিনও। দুর্ঘটনার পরপরেই উভয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মনির হোসেন মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। আমরা ঘটনার কারণ অনুসন্ধান করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ