বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীর ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক খলীফায়ে মাদানী আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

এক শোক বার্তায় দলের কেন্দ্রী সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস বলেন, নাস্তিক্যবাদের বিরুদ্ধে তার সংগ্রাম জাতি চিরদিন স্মরণ রাখবে। কওমি মাদ্রাসা এবং মুসলিম মিল্লাতের জন্য তিনি যে খেদমত করে গেছেন তা ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে।

তার ইন্তেকালে পুরো মুসলিমবিশ্ব একজন আধ্যাতিক ও ধর্মীয় অভিভাবককে হারাল। আল্লাহ পাক তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

এছাড়াও যারা শোক প্রকাশ করেছে- নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মুফতি রেজাউল করিম, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা আব্দুল মালেক চৌধুরী ও মুফতী রেদওয়ানুল বারী সিরাজী প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ