রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

আমির নির্বাচনে দ্রুত সময়ের মধ্যে হেফাজতের সম্মেলন: বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্রুত সময়ের মধ্যে হেফাজতে ইসলামের সম্মেলন ডাকা হবে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ শনিবার দুপুরে হাটহাজারী মাদ্রাসায় মসজিদের মাইকে তিনি এ ঘোষণা দেন। বিষয়টি নিয়ে আজ শনিবার বাদ আসর শুরা সদস্যদের বৈঠকে বসার কথাও জানান তিনি।

এ বিষয়ে আল্লামা বাবুনগরী বলেন, আমাদের মুরুব্বি ছিলেন আল্লামা শফী হুজুর। উনার জন্য আমরা দোয়া করছি। আপনারা জানেন, হেফাজতে ইসলামে কোনো বিরোধ নেই। হুজুরের (আল্লামা শফী) মৃত্যুতে হেফাজতে ইসলামের আমির পদটি শূন্য হয়েছে। আমরা হুজুরের জানাজা ও দাফন সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের ডাক দেব। সেই সম্মেলনে সর্বসম্মতিক্রমে আমরা হেফাজতে ইসলামের পরবর্তী আমীর নির্বাচন করব বলেও উল্লেখ করেন তিনি।

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে এক প্রেসি ব্রিফিংয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, হেফাজত ইসলামের পরবর্তী আমীর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। এ সময় তিনি জানান, হাটহাজারী মাদ্রাসার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

আল্লামা আহমদ শফীর মৃত্যুতে সংগঠনের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, প্রভাব তো কিছুটা পড়বেই। ওনার মতো মানুষ তো আর পাওয়া যাবে না।

তিনি বলেন, ‘এখন আমার দায়িত্ব হলো কাউন্সিল ডাকা। কাউন্সিলেই সিদ্ধান্ত হবে সংগঠনের পরবর্তী আমীর কে হবেন।’

উল্লেখ্য, ২০১০ সালের ১৯ জানুয়ারি দারুল উলুম হাটহাজারী মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হয়। এর পর থেকে সংগঠনটি দেশ ও দেশের স্বাধীনতা এবং ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ