রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

আল্লামা আহমদ শফীর ইন্তেকাল জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

হেফাজতে ইসলামের আমির, বেফাক ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম মাদরাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ায় মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ।

শোক বার্তায় তিনি বলেন, আল্লামা আহমাদ শফি ছিলেন ঐক্যের প্রতিক, ইলমে নববীর প্রচারক ও দ্বীনদরদী মুসলিম সমাজের একজন শীর্ষস্থানীয় মুরুব্বী। তিনি আল জামিয়াতুল ইমদাদিয়ার মজলিসে শূরার সম্মানিত সদস্য ছিলেন। তার বিয়োগে জাতি একজন অবিভাবক হারিয়েছে।

শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন, এবং তাঁর শোকাহত ভক্ত, ছাত্র ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ