বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট

ইউএনওর ওপর হামলার দায় স্বীকার রবিউলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত মূল আসামি রবিউল ইসলাম ঘটনার দায়ভার স্বীকার করে বিচারকের কাছে কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

দিনাজপুর ডিবি পুলিশ পরিদর্শক ও এই চাঞ্চল্যকর মামলার তদন্তকারী কর্মকর্তা আবু ইমাম জাফর গতকাল রোববার বিকেল ৪টায় দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মূল আসামি রবিউল ইসলামের বিচারকের কাছে দায়ভার স্বীকার করে কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দির অংশ বিশেষ প্রকাশ করেন। তিনি বলেছেন, ‘এই চাঞ্চল্যকর মামলার গ্রেপ্তারকৃত আসামি রবিউল ইসলাম ঘোড়াঘাট উপজেলা পরিষদের মালি পদে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।’

আবু ইমাম জাফর বলেন, ‘গত জানুয়ারী মাসে ইউএনও ওয়াহিদা খানমের টাকা চুরির অপরাধে তাকে ১ আগস্ট চাকরি থেকে বরখাস্ত করা হয়। ওই চাকর থেকে বরখাস্ত করার ক্ষোভে ইউএনও ওয়াহিদা খানমের প্রতিশোধ নিতে রবিউল এভাবেই হামলা চালিয়ে ইউএনও এবং তার বাবা ওমর আলী শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে নিজের দায়ভার স্বীকার করে বিচারকের নিকট জবানবন্দি প্রদান করেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ