বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

প্রায় ২০ বছর পর চালু হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের আরবী ভাষা প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় ২০ বছর পর চালু হতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের আরবী ভাষা প্রশিক্ষণ কোর্স। আগামী ১ অক্টোবর থেকে নিয়মিতভাবে আরবী ভাষা প্রশিক্ষণ কোর্সটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এর আগে গত ২৩ আগস্ট মধ্যপ্রাচ্যের জেদ্দা, কাতার, কুয়েত, আবুধাবি, মিশর ও লিবিয়া এই ৬ টি দেশে বাংলাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত কাউন্সিলর ও ফার্স্ট সেক্রেটারিদের নিয়ে এক মাসব্যাপী একটি বিশেষ আরবী ভাষা শিক্ষা প্রশিক্ষণ কের্সের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

আজ (২১ সেপ্টেম্বর, সোমবার) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের গবেষণা বিভাগের সেলে বিশেষ আরবী ভাষা প্রশিক্ষণ কোর্সটির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: মোতাহার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গবেষণা বিভাগের পরিচালক নূর মোহাম্মদ আলম। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক ও উপ-পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ