বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১২ জেলে উদ্ধার, নিখোঁজ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ১২ মাঝিমাল্লাকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। পরে রাত ৯টায় কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক ও লাবণী পয়েন্ট থেকে ১২ মাঝিমাল্লাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত জেলেদের মধ্যে কয়েক জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়া উপজেলার মালুমঘাট ডুমখালীর আব্দুল নোমান (২১), একই এলাকার সাইফুল ইমলাম (২২), কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত বশির আহমদের ছেলে নুরুল ইসলাম, চকরিয়ার শাহাব উদ্দিনের ছেলে নুর আলম ও মহেশখালীর ছৈয়দুল্লাহর ছেলে নাছির।

জীবিত উদ্ধার হওয়া জেলে সাইফুল ইসলাম জানান, রোববার সকালে এফবি মনোয়ারা নামের একটি ফিশিং ট্রলার কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্ট হয়ে সাগরে মাছ ধরতে যায়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সন্ধ্যায় সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলারটি হঠাৎ ডুবে যায়। এসময় সাঁতার কেটে ও ভেসে সৈকতের নাজিরারটেক পয়েন্টে আসি।

এসময় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ১২ জন মাঝিমাল্লা কূলে ওঠতে পারলেও ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানান উদ্ধারকৃত জেলে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, নিখোঁজ মাঝিমাল্লাদের উদ্ধার তৎপরতা চলছে। জীবিত উদ্ধার জেলেরা সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ