বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভারতে ভবন ধসে ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে একটি তিন তলার ভবন ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সেখান থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, দমকল এবং পুলিশ।

করপোরেশনের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাত্‍কারে জানান, ধামানকার নাকার কাছে নারপোলির পাটেল কম্পাউন্ডের একটি বিল্ডিং ভেঙে পড়ে। সেই সময়ে সব আবাসিকই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

এরই মধ্যেই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের তত্‍পরতায় জীবন্ত উদ্ধার করা হয়েছে এক শিশুকে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনও একাধিক মানুষ চাপা পড়ে রয়েছেন।

প্রাথমিক খবর অনুযায়ী, শুরুতেই স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থল থেকে অন্তত ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ