বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

আল্লামা শফী রহ. কে নিয়ে কটুক্তি: বিচারের নামে প্রহসন হলে কঠোর আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নাজমুল হাসান।।
কুমিল্লা থেকে>

কুমিল্লা জেলা যুব উলামা পরিষদের উদ্যোগে হেফজতের ইসলামের আমির, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. কে নিয়ে কটুক্তিকারী আটরশীর খাদেম আলাউদ্দিন জেহাদীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ আছর কুমিল্লা টাউনে পরিষদের মুখপাত্র মুফতি নাজমুল হাসানের সভাপতিত্বে ও পরিষদের কার্যনির্বাহী সদস্য মুফতি শরীফ আহমাদ আশরাফী ও মাওলানা খালেদ সাইফুল্লাহর যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সমন্বয়কারী মুফতী ইলিয়াস রাজাপুরী, যুগ্ম সমন্বয়কারী হাফেজ মাওলানা ত্বলহা, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা জাবেদুল ইসলাম, মাওলানা জিয়া উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, বাংলাদেশসহ সারা বিশ্বে যার সুখ্যাতি রয়েছে, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ গর্বিত এবং যার মৃত্যুতে সারা দেশের ইসলামপ্রিয় জনতা শোকাহত। এমন একজন রত্নতুল্য মহামনীষীকে নিয়ে ভন্ড আলাউদ্দীন জেহাদী সহ যেসকল মুখোশধারী অমানুষগুলো কটুক্তি করেছে, তা নিতান্তই আপত্তিজনক।

আমরা এমন শিষ্টাচার বহির্ভূত কটুক্তিরকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই৷ যদি এর ব্যত্যয় ঘটে, অথবা বিচারের নামে কোন ধরনের প্রহসন করা হয়, তাহলে এর পরিনতি হবে ভয়াবহ।

ওআই/মুফতি আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ