রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

ইরানের ২৭ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার এ নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেন। খবর এপি, রয়টার্স ও গার্ডিয়ানের।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি বন্ধ করতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে ওই বিশ্ব সংস্থার সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নিল ওয়াশিংটন।

এদিকে ইরানবিরোধী নিষেধাজ্ঞা সমর্থন করে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ