বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনামুক্ত সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসে।

মেয়র আরিফের ব্যক্তিগত সহকারি মহিবুল হক ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর নমুনা পরীক্ষায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানের করোনা শনাক্ত হয়।

তবে প্রধান প্রকৌশলী শারীরিক জটিলতার কারণে এখনও চিকিৎসাধীন রয়েছেন, বলে জানা গেছে।

এরপর থেকে ১২ দিন হোম আইসোলেশনে থেকে চিকিৎসার পর মঙ্গলবার সকালে মেয়র আরিফ নমুনা পরীক্ষার জন্য জমা দেন। রাতে ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষার পর ফলাফল নেগেটিভ আসে।

এদিকে করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। ওই ভিডিও বার্তায় তার সুস্থতার জন্য সিলেটের তথা দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ