বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

গওহরডাঙ্গায় তাকমিল পরীক্ষার প্রধান নেগরানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: কওমি মাদরাসার তাকমিল জামাতের কেন্দ্রীয় পরীক্ষা চলাকালে দারুল উলূম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা, গোপালগঞ্জ মারকাযের প্রধান নেগরান মাওলানা শিহাবুদ্দিন আশরাফ ইন্তেকাল করেছেন। তিনি চরমোনাই জামেয়া রশীদিয়ায় শাইখুল হাদীস।

আজ শনিবার ১০টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

খাদেমুল ইসলাম বাংলাদেশের প্রচার সচিব মুফতি মুহাম্মদ তাসনিম আওয়ার ইসলামকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল দুপুরে মাওলানা শিহাবুদ্দিন আশরাফ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে টঙ্গীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরবর্তিতে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার ইসিজি করা হয়। আজ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মাওলানা শিহাবুদ্দিন আশরাফ লাশ বরিশালের চরমোনাই জামেয়া রশীদিয়া মাদরাসায় পাঠানো হয়েছে। আজ আছরের পর জামিয়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এদিকে, মাওলানা শিহাবুদ্দিন আশরাফের ইন্তেকালে আল হাইআতুল উলয়ার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। আল্লাহ তায়ালা তাকে মাগফিরাত দান করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন। তার শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামীল এখতিয়ারের তাওফিক দান করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ