রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

আলআমিন সংস্থার উদ্যোগে আল্লামা আহমদ শফী রহ. এর স্মরণে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আলআমিন সংস্থার আয়োজনে সদ্য প্রয়াত আমীরে হেফাজত, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আসর সংস্থার অফিসে এ আলোচনা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দুআ পরিচালনা করেন আল আমিন সংস্থার উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য মাওলানা কারী মঈনুদ্দীন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, আল্লামা শাহ আহমদ শফী রহ. তাঁর বর্ণাঢ্য জীবনে ইসলাম, দেশ ও জাতীর বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় শাহবাগী নাস্তিক-ব্লগারদের বিরুদ্ধে ঐতিহাসিক হেফাজত আন্দোলনে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বক্তাগণ আরো বলেন,শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. আমাদের আলআমিন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। সংস্থার দ্বীনি ও সেবামূলক কাজে তিনি আমাদের সদা উৎসাহ অনুপ্রেরণা যোগাতেন। পরামর্শ দিতেন। তাঁর ইন্তেকালে আমরা একজন যোগ্য অভিভাবক হারালাম। তাঁর শুন্যস্থান কভু পূরণ হবার নয়।

বক্তাগণ আরো বলেন, আল্লামা শাহ আহমদ শফী রহ. অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে দীর্ঘ তিন দশক হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের গুরু দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তাঁর এহতামামীর সময়ে ৭ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন বায়তুল করীম জামে মসজিদ, বিশাল শিক্ষাভবন, আহমদ মঞ্জিল সহ একাডেমিক বহু উন্নয়নমূলক কাজ করে গেছেন। মাদরাসার শিক্ষা সংস্কারেও তিনি বহু কাজ করে গেছেন। আল্লামা শাহ আহমদ শফী সাহেব রহ. তিনি তাঁর কাজে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে শায়খুল ইসলাম রহ. দলমত নির্বিশেষে সকলকে এক পতাকা তলে এনে যেভাবে দ্বীনের বহুমুখী কাজ করে গেছেন ইতিহাসে তার দৃষ্টান্ত বিরল।

আল্লামা শাহ আহমদ শফী রহ. এর চিন্তা চেতনা ও আদর্শ বুকে ধারণ করে ইসলাম, মুসলমানের কল্যাণে, সকল বাতিল ও ইসলামবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামনের জীবনে পথ চলতে হবে।

আলোচনা সভা ও দুআ মাহফিলে কুরআন তেলাওয়াত করেন, হাফেজ মাওলানা কারী রিজওয়ান আরমান, উপস্থিত ছিলেন, সংস্থার সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আহসান উল্লাহ, সহসভাপতি মাওলানা আবু আহমদ, মাওলানা হাবিবুল হক বিন খালেদ, মাওলানা আবদুস সমি, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা মুফতি নাছির উদ্দীন, মাওলানা আনোয়ার, মাওলানা হোসাইন আহমদ, মাষ্টার জাহিদ হোসেন, আবুল হাসেম, হাফেজ ওসমান, হাফেজ শফিউল আজম, মাওলানা আজম উদ্দীন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা শোয়াইব বিন ইয়াহিয়া, মাওলানা কামরুল ইসলাম, মুফতি সোলাইমান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ