বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

উপনির্বাচনে রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সব ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে যাবে ব্যালট পেপার। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

কে এম নূরুল হুদা বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব এখন করোনা সঙ্কটে রয়েছে। এরপরও কিছু থেমে নেই। বিশ্বের অনেক দেশ এর মধ্যেই নির্বাচন করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ব্যালট পেপার সকালে যাবে। কাজেই রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও আইন-শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ