বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জীবন গড়ার পথে আমার স্ত্রীর অবদান ৯০ ভাগ: ড. মুশতাক আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. মাওলানা মুশতাক আহমদ। দেশসেরা ইসলামী স্কলারদের অন্যতম। ইসলামিক ফাউণ্ডেশন এর উপ-পরিচালক। রাজধানীর তেজগাঁওসহ বেশ কয়েকটি মাদরাসার শায়খুল হাদিস। অসংখ্য মাদরাসার মুতাওয়াল্লী। সম্প্রতি গত ২৫ আগস্ট-২০২০ তারিখে তাঁর প্রিয়তমা স্ত্রী ‘নাজমুন নাহার’ বিদায় নেন দুনিয়া হতে। তাঁর বিয়োগ যাতনা ও তাঁর সাথে জীবন সায়াহ্নে কাটানো সময়গুলো নিয়ে এক আবেঘঘন ভিডিও বার্তা ফেসবুকে পোস্ট করেছেন তিনি। তাঁর নিজের পেজে করা ভিডিও পোস্ট থেকে কথাগুলো পাঠকদের জন্য তুলে ধরছি আমরা।

‘তার সাথে আমার পরিচয় হলো, বিয়ে করলাম। তারপর এম এ পাশ করলাম। এমফিল করলাম। পিএইচডি করলাম। চাকরি করলাম। হজ করলাম। মুহাদ্দিস হলাম। শায়খুল হাদিস হলাম। বড় আলেম হলাম। সারাদেশে ওয়াজ কালাম করি। পীর-মুরীদি করি। মাদরাসায় পড়লাম। কাচকুড়া মাদরাসায়। পাইটি মাদরাসা। সবগুলোর পেছনে তার যে কী ছায়া? আমি কিছুই করতে পারতাম না। আমার এ সকল সফলতার পেছনে নব্বই ভাগ ছায়া ছিলো আমার স্ত্রী নাজমুন নাহার এর। ঘর কিভাবেন চলবে? বাজার কিভাবে হবে? ছেলে-মেয়েদের কিভাবে কী লেখাপড়া? তাদের চিকিৎসা খাবার-দাবার। নিন্দ্রা-জাগ্রত হওয়া আমি তো কিছুই খবর রাখতাম না কখনো।

যে লোকটি বিন্দুবিন্দু সব খবর রাখতেন। আমার এ সংসার যে গুছিয়ে দিলো। আমার এ জীবনকে যে সাজিয়ে দিলো। সে মানুষটি আমার থেকে বিদায় নিয়ে গেলেন গত পঁচিশ আগস্ট। তাঁর বিদায়ে আমি বড় বেদনাক্লিষ্ট। বেদনাক্লান্ত। আমার চোখে শুধু অন্ধকার। সব পাখি ঘরে আসে। ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার। মুখোমুখি বসিবার।

আমার স্ত্রী বড় ভালো মানুষ। তাহাজ্জুদগুজার। তেলাওয়াতওয়ালা। তাসবিহওয়ালা। জিকিরওয়ালা। নামাজ রোজার পাবন্দশীল। দানশীল ও পরোপকারকারীনি। আত্মীয়-স্বজনের জন্য দূর দূর পর্যন্ত খবর নিতো। আত্মীয়-স্বজনের কার কী চিকিৎসা লাগবে? টাকা-পয়সা, জামাকাপড় লাগবে সব খবর নিতো। সবকিছু নিজের দায়িত্বে রাখতো।

একত্রিশ বছর আমার সাথে সংসার করেছে। কখনো তাঁকে কোনো গুনাহের চিন্তা করতে দেখিনি। রাত্রটা মুসাল্লায় কাটাতো। শেষ বেলায়ও (বিদায়বেলা) হাতের মাঝে ছিলো তাসবিহ। জবানে জিকরুল্লাহ। শেষ কথাটা আমার সন্তানকে বলে গেলো। ‘তোমার আব্বুকে সময় মতো ঔষধ খাওয়াইয়ো।’

সে আত্মভোলা মানুষ। আমি তাঁকে ভুলতে পারিনা । কত দোয়া করেছি তাঁর জন্য। দুই মাস আগে থেকেই তাঁর জন্য দোà