রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

ভারতে নিষিদ্ধ হচ্ছে পিস টিভি মোবাইল অ্যাপ ও ইউটিউব চ্যানেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী আলোচিত ও সমালোচিত ইসলামিক বক্তা ড. জাকির নায়েকের পিস টিভি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে ভারত সরকার।

জি নিউজ জানায়, শুধু মোবাইল অ্যাপই নয়, জাকির নায়েকের পিস টিভি ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন চ্যালেনও নিষিদ্ধ করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিজের একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষে উনকানি দিয়েছেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জাকির নায়েক তাঁর একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মুসলিম যুবকদের নিয়োগ করে তাঁদের মধ্যে ভারতবিরোধী মনোভাব গড়ে তুলছেন এবং ভারতবিরোধী কাজে উসকানি দিচ্ছেন।

খবরে আরো বলা হয়, গোয়েন্দারা জানিয়েছেন, বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে জাকির নায়েকের। তিনি একাধিক জিহাদি সংগঠনের কাছ থেকে আর্থিক সাহায্য পান। বর্তমানে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন জাকির নায়েক।

উল্লেখ্য, ভারতে এনআইএর মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন জাকির নায়েক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ