রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

মালয়েশিয়ায় ‘সরকার গঠনের’ প্রস্তুতি নিচ্ছেন আনোয়ার ইব্রাহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পার্লামেন্টের উল্লেখযোগ্য সংখ্যক এমপির সমর্থন পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম।

আলজাজিরার এক প্রতিবেদনে জানায়, বুধবার এক সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, ‘আমার প্রতি এমপিদের সমর্থনের মানে তাঁরা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারছেন না। আস্থাহীন প্রধানমন্ত্রী জনগণের ম্যান্ডেট পূরণ করতে পারে না।’

বর্তমান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বে অসন্তুষ্ট এমপিরা তাঁকে সরকার গঠনের জন্য আহ্বান করেছেন বলে দাবি করেন আনোয়ার ইব্রাহিম। তবে সাংবাদিকদের সামনে তাঁকে সমর্থন দেআওয়া এমপিদের নাম প্রকাশ করেননি আনোয়ার। শিগগিরই তিনি বিষয়টি নিয়ে রাজার সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান।

রাজা সুলতান আব্দুল্লাহ বর্তমানে কুয়ালালামপুরের জাতীয় হার্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ক্ষমতাসীন রাজনৈতিক জোট পাকাতান হারাপানে অনৈক্য দেখা দিলে চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন ৯৫ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। এরপর ক্ষমতায় চলে আসেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ