বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার

শাইখুল ইসলামের আদর্শ বাস্তবায়নে আমরাও আলেমদের সঙ্গে থাকব: সাভার পৌর মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

সাভার উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে সাভার পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গনি বলেছেন, আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশের অন্যতম একজন বড় আলেম। তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শকে জীবিত রাখার মাধ্যমে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি।

বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের মুরুব্বী ছিলেন তিনি। ধর্মপ্রাণ মুসলমানদের অভিভাবকও ছিলেন তিনি। সুতরাং তার আদর্শ বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরামের সাথে সাথে আমরাও কাজ করব ইনশাআল্লাহ। বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।

আজ (২৫ সেপ্টেম্বর ২০) সাভারের জাতীয় অন্ধ সংস্থা কল্যাণ জামে মসজিদ প্রাঙ্গণে ওলামায়ে কেরামদের মিলনমেলায় এ সব কথা বলেন, আলহাজ্ব আব্দুল গনি।

ঢাকা জেলার শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম দলমত নির্বিশেষে ওলামা পরিষদের প্রোগ্রামে যোগদান করে আল্লামা আহমদ শফীর স্মৃতিচারণ করেন ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে। অশ্রুসিক্ত নয়নে সাইখুল ইসলামের কথা স্মরণ করেন তারা।

এতে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, ইতিহাদুল ওলামা সাভার উপজেলার কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, মুফতি আলী আজম, মুফতি রফিকুল ইসলাম সরদার, মুফতি খন্দকার কাওসার হোসাইন, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি সুলতান মাহমুদ, মুফতি আলী আকরামসহ স্থানীয় ওলামায়ে কেরাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ