রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

হাফেজ ছাত্রদের মান উন্নয়নে মারকাজুত তাহফিজ কোরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মানসম্মত হিফজখানা প্রতিষ্ঠার লক্ষে হাফেজ নেসার আহমদ নাছিরীর সম্পাদিত ও মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ ‘তাহফিজ কুরআন, তাহফিজ কায়দা, তাহফিজ আমপারা, তাহফিজ ইলমে তাজভীদ, তাহফিজ তথ্য বহি, একের ভিতর চার তাহফিজ খাতা প্রকাশ’ করেছে।

বৈশিষ্ট্যবলি- তাহফিজ কুরআনে কোথায় ওয়াকফ করলে সহিহ হবে সে চিহ্ন দেয়া আছে, কোথায় থেকে মিলিয়ে আনতে হবে সে চিহ্ন দেয়া আছে, কোন আয়াত গুলো কুরআনে কতবার কুরআনে এসেছে পারা পৃষ্ঠা নাম্বারসহ মার্ক করা আছে, কোন জায়গা থেকে ঘটনা শুরু, কোন জায়গায় শেষ প্রত্যেকটা মার্ক করা আছে।

হাফেজ নেসার আহমদ নাছিরী বলেন, আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার জন্য তাহফিজ কুরআন অত্যন্ত কার্যকর। আমাদের মাদরাসার প্রায় অর্ধশত ছাত্র তাহফিজ কুরআন পড়ে বিভিন্ন রাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান সহ উত্তীর্ন হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। ইতোমধ্যেই দেশ-বিদেশের হিফজ মাদরাসায় তাহফিজ কুরআন ছড়িয়ে পড়েছে এবং এ তাহফিজ কুরআনের ফায়দা সম্পর্কে দেশ বিদেশের হাফেজ আলেম ও কারীগন ভালো মতামত ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন।

তাহফিজ কায়দা তিন মাসের কোর্স, আমপারা তিন মাসের কোর্স, নাযেরা ৬ মাসের কোর্স। একজন ছাত্রর আলিফ, বা পড়া থেকে নাজেরা শেষ করে হিফজের উপযোগী হবে এক বছরে।

তাহফিজ কুরআন তাহফিজ সিলেবাস পেতে যোগাযোগ করুন- ০১৮৫৬১৭৬৪৮২, ০১৬৭৩৩২৪৮৮৭

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ