রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’

৪ অক্টোবর থেকে পবিত্র ওমরাহ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মক্কায় ওমরাহ পালনের জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেবে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে ওমরাহ শুরু ও শেষ করতে হবে হাজিদের। আরব নিউজ ও গাল্ফ ইনসাইডার’র এ খবর নিশ্চিত করেছে।

করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের সুযোগ দিতে চলছে সৌদি আরব। প্রথম দফায় সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিরা অনুমতি পাবেন ওমরাহ’র জন্য। তবে মক্কায় তাদেরকে ওমরাহ শুরু ও শেষ করার জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেওয়া হবে।

প্রথম দফায় এক দিনের ছয়টি ভিন্ন সময়ে ছয় হাজার জন ওমরাহ পালন করতে পারবেন। প্রতি ভাগে এক হাজার জনকে তিন ঘণ্টার জন্য ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।

সৌদি আরবের বাইরে থেকে গিয়ে ওমরাহ পালনের অনুমতি পাওয়া যাবে পরের ধাপগুলোতে।

দ্বিতীয় পর্যায় ধীরে ধীরে সীমিত পরিসরে বিদেশিরাও সুযোগ পাবেন। এ খবর জানিয়েছে সৌদি গেজেট। খবরে বলা হয়, সৌদি আরবের স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে ওমরাহ পালনের সময়, তারিখ উল্লেখ করে ‘ওমরাহ পারমিট’ দেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ