বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই বিমান বাহিনীর ক্যাডেট সদস্য বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, অ্যান্তোনভ-২৬ নামের ওই বিমানটি পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের কাছে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়। বিমানটি খারকিভ এয়ার ফোর্স ইউনিভার্সিটি থেকে ক্যাডেট সদস্যদের নিয়ে যাত্রা করেছিল। এটি একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিল।

জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে ২৭ জন আরোহী ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। ওই দুর্ঘটনার পর এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে গতকাল শুক্রবার রাতেই উদ্ধার অভিযান চালানো হয়েছে। কীভাবে ওই বিমানটি বিধ্বস্ত হলো তা এখনো জানা যায়নি। এই ঘটনায় তদন্ত চলছে।

ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্তোন গেরাসচেনকো এএফপি নিউজ এজেন্সিকে বলেন, এটি একটি বড় ধাক্কা। এখনই এই দুর্ঘটনার কারণ জানানো সম্ভব নয়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেকসি কুচার বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানের এক পাইলট দুর্ঘটনার আগে বিমানের একটি ইঞ্জিনের ত্রুটির কথা জানিয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ