বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কিংবদন্তির মহানায়ক মাওলানা শামছুল হুদা পাঁচবাগী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেখক: কাজল সরকার
সম্পাদনায়: মুফতি মুহিউদ্দীন কাসেমী

মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (জন্ম ১৮৯৭- মৃত্যু ২৪ সেপ্টেম্বর ১৯৮৮) ছিলেন উপমহাদেশে মুসলিম জাতিসত্ত্বার প্রবক্তা। উনবিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, শিক্ষাসংস্কারক, সমাজহিতৈষী, চির সংগ্রামী-বিপ্লবী, আধ্যাত্মিক রাহবার ও মুজাদ্দিদ।

উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ, বাংলার প্রথম স্বাধীনতাকামী রাজবন্দী (জাতীয় সংসদে স্বীকৃত) ইংরেজ শাসনাধীন ভারতে মুসলমানদের ক্ষয়িষ্ণু অবস্থান দৃষ্টিভঙ্গির পশ্চাৎপদতা সাংস্কৃতিক অবক্ষয়ে তিনি নতুন জীবনদৃষ্টি নির্মাণে পথিকৃতের ভূমিকা পালন করেন।

তিনি একাধারে আলেমেদ্বীন, দূরদৃষ্টিসম্পন্ন তীক্ষ্ণমেধাবী লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবক ও রাজনীতিবিদ।
তিনি ছিলেন মানবতাবাদী চেতনায় উজ্জীবিত সর্বজন শ্রদ্ধেয় অলিয়ে কামেল। বাঙালি মুসলিম পুনর্জাগরণের সব্যসাচী কারিগর। ঘনঘোর অন্ধকারে নিমজ্জিত জাতির দূর্দিনের মুক্তির কাণ্ডারী, আলোর দিশারী ও তাঁর কালের আলোকিত মানুষ।

অবিভক্ত ভারতের এ অঞ্চলের অবহেলিত জনমানুষের চেতনার বাতিঘর। এ মহান জ্ঞানতাপস আপন উদ্যোগ কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে মুসলমান জীবন ও মানসে যে শ্রেয় চেতনা নির্মাণ করতে চেয়েছিলেন তাতে পরিপূর্ণ সাফল্য অর্জন করেন। জীবনের প্রায় পুরোটা সময় অনগ্রসর মুসলমান জাতির উন্নতির লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম, হুলিয়া বরণ করে মানুষের মুক্তির জন্য ব্যয় করেছেন।

জন্ম ও প্রাথমিক জীবন

মাওলানা শামছুল হুদা পাচঁবাগী রহ. ইংরেজী ১৮৯৭ খ্রিস্টাব্দে ও বাংলা ১৩০৩ সালের ফাল্গুন মাসে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মাইজবাড়ী নামক গ্রামে জন্মগ্রহণ করেন। কিছুদিন পর তাঁর পিতা গফরগাঁও এর পাঁচবাগ নামক গ্রামে বসতি স্থাপন করেন। পরবর্তীতে সেই পাঁচবাগ গ্রামটি এই ক্ষণজন্মা মহাপুরুষের বাসস্থান হওয়ার জন্য বিখ্যাত হয়ে যায় । তিনিও এই গ্রামেই লালিত পালিত হয়ে বিশ্বের দরবারে মাওলানা পাচঁবাগী নামেই খ্যাতিলাভ করেছেন। জন্মসুত্রে তিনি এমন পিতার সন্তান ছিলেন যিনি শিক্ষা, সাধনায়, জ্ঞানে ও অধ্যাত্মিকতায় যথেষ্ট উৎকর্ষ সাধন করে ছিলেন। তার নাম মৌলভী ক্বারী রিয়াজ উদ্দিন। তিনি কিংবদন্তি আলেম রশিদ আহম্মদ গাঙ্গুহীর খলিফা ছিলেন। অন্যাদিকে ত