শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যে প্রেমে নারী পাবে জান্নাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বীনি পরিবেশে বেড়ে উঠা, স্বামী-সংসারের প্রতি হৃদয়ের টান নারীকে যেমন সম্মানি করে তোলে। তেমনি অপদস্থ ও অবহেলামুক্ত থাকে নারী। স্বামী-সংসারের প্রতি গভীর মমতাই নারীকে অনন্য মর্যাদায় পৌঁছে দেয়।

প্রেম-ভালোবাসায় জান্নাত লাভ করবে নারী। যে নারীর হৃদয়ে আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসার পাশাপাশি স্বামী প্রতি হৃদয়ের গভীরে রয়েছে পুষ্পিত প্রেম। সে নারী জান্নাতি।

দুনিয়ায় বিবাহিত জীবনে প্রতিটি নারী স্বামী-স্ত্রীর প্রেমের সূত্র ধরে জান্নাতের সনদ লাভ করে। প্রেম-ভালবাসা আর বৈধ আনুগত্যে যে নারী স্বামীর হৃদয়ে নিজের আসন করে নিতে সক্ষম হয়, সে নারীই শ্রেষ্ঠ নারী।

আল্লাহ তায়ালা কুরআনুল কারিমে প্রেমময়ী জান্নাতি নারীর বিবরণ এভাবে তুলে ধরেন- ‘পুরুষেরা নারীদের উপর কৃর্তত্বশীল এ জন্য যে, আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা (স্বামীরা) তাদের (স্ত্রীদের জন্য) অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীরা হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন- লোক চক্ষুর অন্তরালেও তার হেফাজত করে।’ (সুরা নিসা : আয়াত ৩৪)

প্রতিটি সংসারেই স্বামী-স্ত্রী একে অন্যের পরিপূরক। স্বামী যেমন বাইরের কাজসহ বেশিরভাগ ক্ষেত্রে অর্থের জোগান দেয়। তাদের ব্যয়ভার বহন করে। অন্যদিকে স্ত্রী ঘরের দায়িত্ব পালন এবং স্বামীকে সহযোগিতায় আন্তরিক হয়। আর তাতে যেমন পরস্পরের প্রেম-ভালোবাসা বৃদ্ধি পায়। আবার সংসারে বিরাজ করে সুখ ও শান্তি। আর তাতেই নারীর জন্য দুনিয়ার জীবনের বিরাজ করে জান্নাতি পরিবেশ। আর পরকালের জান্নাতও সুনিশ্চিত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ