রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয়

আল্লামা আহমদ শফী রহ. ছিলেন ওলামায়ে কেরামের জন্য বট বৃক্ষের মতো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া আজিজিয়া কাসেমুল উলুম ছাগলনাইয়া ফেনীর প্রাক্তন ছাত্রদের সংগঠন জামিয়া আজিজিয়া প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ এর জীবন ও কর্ম শীর্ষক আলেচনা ও দোয়া মাহফিলে আলোচকগণ উপরোক্ত কথা বলেন।

(৮ অক্টোবর) বৃহস্পতিবার বাদ আছর জামিয়া মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়ার পরিচালক হযরত মাও.রুহুল আমিন সাহেব, পরিচালনা করেন, মুফতী ফারুক , মাও.এনামুল হক বাবুল, আব্দুল কাদের মিয়াজী ও মাও. শাহাব উদ্দীন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসেরে কুরআন, জামিয়া ইসলামীয়া জমিরিয়া হরিপুর, বাংলা বাজার ছাগলনাইয়ার সম্মানিত মোহতামিম, জামিয়া আজিজিয়ার প্রাক্তন ছাত্র হযরত মাও.ফরিদ উদ্দীন আল মোবারক সাহেব।

বক্তব্য রাখেন, জামিয়া আজিজিয়ার শায়েখে সানি মাও. হাফেজ জুনায়েদ, মুফতী আজিজ উল্লাহ, মাও.আনোয়ার উল্লাহ ভুঞা, মাও.আব্দুস ছাত্তার, মাও. আবুল হাসান, মাও. মোঃ আলী, মাও.আব্দুল হক, মাও.আবু ইউসুফ, মুফতী শোয়াইব, মাও. মোমিনুল হক, মাওলানা নুর নবী, মাও. আবুল কালাম আজাদ, হাফেজ জহিরুল ইসলাম, মাও. আবদুল মালেক ও ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মাও.ফরিদ উদ্দীন আল মোবারক বলেন, শায়খুল ইসলাম ছিলেন অনেক গুলো বৈশিষ্ট্যর অধিকারী। যেমন তিনি দ্বিনী শিক্ষায় শ্রেষ্ঠ শিক্ষক, বাতিলের বিরুদ্ধে কলম যোদ্ধা, নাস্তিকদের বিরুদ্ধে বজ্রকঠিন সিপাহ সালার, আত্মশুদ্ধির ময়দানে জগত বিখ্যাত বুজুর্গ।

শায়খুল ইসলাম এসকল ক্ষেত্রে সমান্তরাল ভাবে খেদমত করে গেছেন, যা বর্তমান সময়ে বিরল। আজকে যে সমস্ত শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন তারা হযরতের এই শিক্ষা নিজের জীবনের জন্য নিতে পারেন, তা হলো হযরত সারা জিন্দেগী ইলমে দ্বীনের জন্য বিসর্জন দিয়ে গিয়েছেন। আমরাও যেন হযরতের মত নিজের জীবন কে এলমে দ্বীনের জন্য উৎসর্গ করতে পারি।

অন্যান্য বক্তারা বলেন, শায়খুল ইসলাম ছিলেন বাংলার ওলামায় কেরামের জন্য বটবৃক্ষের ন্যয়। হযরতের ছায়ায় আমরা শান্তি খুঁজে পেতাম, কিন্ত আজ আমরা মুরুব্বীহারা হয়ে গেছি। হযরতের ছায়ার মত আর শান্তি পাবো কিনা জানি না।

বক্তারা আরো বলেন, শায়খুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এই ক্ষুদ্র সময়ে সম্ভব নয়। সপ্তাহ বা মাসব্যাপী আয়োজন করলেও হযরতের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা শেষ হবে না, তার পরও এই আয়োজন করার জন্য জামিয়া আজিজিয়া প্রাক্