সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ৬৬ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। গত ডিসেম্বরে এই মহামারী শুরু হওয়ার ১০ মাসেও এটি নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল ১০ লাখ ৬৬ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় বিশ্বে মারা গেছেন ১০ লাখ ৬৬ হাজার ৮৫৬ জন। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৯১০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৫৫৪ জন।

করোনার সার্বক্ষণিক তথ্য রাখা মার্কিন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে মহামারীতে মৃত্যুর সংখ্যা কিছুটা কম দেখানো হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টা নাগাদ বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৬০ হাজার ৮৬৯ জনের।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ ছাড়া শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ২৯০ জন। করোনায় আক্রান্ত রোগীর মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৫৭৮ জন।

মহামারী আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৩ হাজার ৭৪৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১২ হাজার ৭১৬ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ২৮ হাজার ৪৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯৫৭ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৩৫ হাজার ৬৫৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫ হাজার ৫২৬ জনের।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩ দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ