জহির উদ্দিন বাবর।।
অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তিও ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে নিয়মিতই খরব পাওয়া যাচ্ছিল। অবশেষে চলেই গেলেন না ফেরার দেশে। গতকাল ৯ অক্টোবর দেশের শীর্ষ আলেমদের মৃত্যুর মিছিলে যোগ দিলেন ‘বরুণার পীর সাহেব’ খ্যাত মাওলানা খলিলুর রহমান হামিদী রহ.। করোনা মহামারির প্রাদুর্ভাবের মধ্যেও হৃদয়ভেজা কান্না এবং শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে লাখো মানুষ তাঁকে জানালো শেষ বিদায়। তাঁর এই চলে যাওয়ার মধ্য দিয়ে শূন্য হলো আরও একটি বিশাল জায়গা। প্রাকৃতিক নিয়মে সেখানে হয়ত অন্য কেউ বসবেন, কিন্তু সেই শূন্যতা কি কখনও পূরণ হওয়ার মতো? এভাবেই অভিভাবকতুল্য আলেমদের চলে যাওয়ার মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। আর এতে বাড়ছে শূন্যতা ও হাহাকার। ঘনীভূত হচ্ছে সমস্যা ও সংকট।
শায়খ খলিলুর রহমান হামিদী রহ. বরুণার পীর সাহেব হিসেবে পরিচিত ছিলেন। মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেটে ছিল তাঁর ব্যাপক পরিচিতি ও প্রভাব। জাতীয় পর্যায়েও পরিচিত ছিলেন। জাতীয় প্রতিষ্ঠান বেফাকে দায়িত্বে ছিলেন সহসভাপতির। আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমিরের দায়িত্ব পালন করেছেন দীর্ঘকাল। বাবার প্রতিষ্ঠিত জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করেছেন পাঁচ দশকের বেশি সময়। মৌলভীবাজারের বিখ্যাত এই দীনি প্রতিষ্ঠানটির শায়খুল হাদিস পদও তাঁর দ্বারা অলঙ্কৃত হয়েছিল। একজন খাঁটি আল্লাহর ওলি ও পরিশুদ্ধ মানুষ হিসেবে ব্যাপক পরিচিতি ছিল।
বৃহত্তর সিলেটে বর্ণভী খান্দারের প্রভাবের কথা সবার জানা। পাশাপাশি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া এসব এলাকায়ও রয়েছে এই পরিবারের ব্যাপক নামডাক ও প্রভাব। মাওলানা খলিলুর রহমান হামিদী রহ. এবং তাঁর ছোটভাই মাওলানা রশীদুর রহমান ফারুককে সবাই জন্মসূত্রে আল্লাহর ওলি হিসেবে জানে। তাদের নাম উচ্চারণেই সবার মধ্যে ভক্তি ও শ্রদ্ধার অনন্য এক অবস্থা বিরাজ করে। তাদের একটু দোয়া, একটু নির্দেশনা পেতে আকুল হয়ে থাকে হাজারও মানুষ। দল-মত নির্বিশেষে প্রভাবশালী-ক্ষমতাবানরাও ভিড় করেন এই দরবারে। এমন বিতর্কহীন, পরিশুদ্ধ ও স্বচ্ছ ইমেজের আধ্যাত্মিক রাহবার সচরাচর খুব একটা দেখা যায় না। তাদের প্রতি মানুষের এই মুগ্ধতা ও ভালোবাসা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দান।
শায়খ খলিলুর রহমান হামিদী রহ.কে খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়ে উঠেনি। বেশ কয়েক বছর আগে