বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সাভারে আল্লামা আহমাদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়া ও ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার যৌথ উদ্যোগে সাভারের ব্যাংক কলোনী মাদরাসা প্রাঙ্গণে ১৪ অক্টোবর (বুধবার) বিকেল তিনটায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়া সাভারের সভাপতি মাওলানা আবদুল্লাহ ও ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার আমির মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারীর যৌথ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- শাইখুল হাদীস আল্লামা নূর হোছাইন কাসেমী।

আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন আকাবিরে দারুল উলূম দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র। তিনি তাদের ইলম ও মারেফাতের মুকুট অর্জন করতে পেরেছিলেন। তিনি দরসে হাদীসের মসনদে জীবন্ত কিংবদন্তি ও আত্মশুদ্ধির মেহনতে জগত বিখ্যাত ছিলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত বাতিল বিরোধী আন্দোলন করে গেছেন। খতমে নবুওয়াতের রাজসিংহাসনের মর্যাদা রক্ষায় তিনি ছিলেন অকুতোভয় এক সিপাহসালার। হেফাজত, বেফাক, হাইয়াতুল উলইয়াসহ কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার ব্যাপারে তার রেখে যাওয়া মিশন এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সবার।

‘আজকে শাইখুল ইসলাম না থাকলেও তার আদর্শ আমাদের সামনে আছে। সুতরাং সেই আদর্শের উপর অটল অবিচল থেকে আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে ইসলাম ও মুসলমানদের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে। আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন।’

মুফতি নাজমুল হাসান বিন নূরী ও মুফতি আমীনুল ইসলাম কাসেমীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শাইখুল হাদীস আশিকুর রহমান কাসেমী, শাইখুল হাদীস মুফতি হামেদ জহিরী, সুলতানুল ওয়ায়েজীন খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, বলিয়ারপুর মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবদুর রাজ্জাক কাসেমী।

উপস্থিত ছিলেন ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়ার মহাসচিব শাইখুল হাদীস মাওলানা আনওয়ার হোসাইন কাসেমী, ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, জামিয়াতু ইব্রাহীমের প্রিন্সিপাল মুফতি জাহিদুল ইসলাম, বালিথা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আনওয়ার হোসাইন মুর্তাজা, ইসলামপুর মাদরাসার শিক্ষা সচিব মুফতি মাহফুজুর রহমান।

হারুনিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি আলী আশরাফ ত