বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শায়খে চরমোনাইর নির্দেশনায় জীবনের গতিপথ রচনা করতে চাই: প্রফেসর আক্কাছ আলী সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মদ আক্কাছ আলী সরকার। পেশায় একজন গুণী চিকিৎসক । ধ্যান-জ্ঞানে একজন সমাজ সেবক ও রাজনৈতিক। মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়ে গত উপ নির্বাচনে সংসদ সদস্য মনোনীত হন। পল্লীবন্ধু হোসেন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টির টিকিটে বিপুল ভোটে বিজয়ী হন। কুড়িগ্রাম-৩ আসনের ওলিপুর বাসীর কাছে আস্থা ও ভালবাসার ঠিকানা আক্কাছ আলী সরকার। আক্কাছ আলীর স্বপ্নের ভুবন জুড়ে মানুষ ও মানবতার সেবা। রংপুরে তিনি গড়ে তুলেছেন প্রাইম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। এলাকার তরুণ-যুবকদের বেকারত্ব দূরীকরণে গড়ে তুলেছেন প্রাইম নার্সিং কলেজসহ একাধিক কারিগরি প্রতিষ্ঠান। প্রাইম স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান তিনি। বহুরৈখিক শিল্প প্রতিষ্ঠান সফল উদ্যোক্তাও তিনি। সোনিক প্রাইম গ্রুপ এর চেয়ারম্যান আক্কাছ আলী সাম্প্রতিক জাতীয় পার্টি ছেড়ে যোগদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে। চরমোনাই পীরের এই দলে যোগদান, ইসলামী আন্দোলনের প্রতি তার মুগ্ধতা এবং আগামী দিনের ব্যক্তি ও রাজনৈতিক জীবনের পরিকল্পনা নিয়ে কথা হয় আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক হুমায়ুন আইয়ুবের সঙ্গে। রোববার দুপুরে দুজনের ভাবনা বিনিময়ের কিছু অংশ তুলে ধরা হলো।


আওয়ার ইসলাম: জাতীয় পার্টির মতো শক্তিশালী ও প্রতিষ্ঠিত দল ছেড়ে ইসলামী আন্দোলনে যোগদানের কারণ কী?
আক্কাছ আলী: মহান আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। কোরআন হাদিস গবেষণা করলে বুঝা যায়, মহান রব আমাদের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দিয়েছেন। রাজনীতি-সমাজসেবাও ইবাদতের অংশ। আমাদের যাপিত জীবনের পুরোটা সময় ইবাদতে কাটাতে চাইলে ইসলামী আন্দোলনে যোগদানের কোন বিকল্প নেই। আমরা যারা জাতীয় পার্টি, আওয়ামী লীগ কিংবা অন্যান্য দল করি সেখানে চাওয়া-পাওয়া হল শুধুই দুনিয়া। কিংবা প্রার্থিব চাওয়া-পাওয়া। চরমোনাই হুজুরের দল ইসলামী আন্দোলনের প্রতিটি মুহূর্ত ইবাদতের অংশ। আমীরের আনুগত্য, আল্লাহর হুকুম মানার চর্চা এ জাতীয় ইসলামী দলগুলোতে হয়। তাছাড়া দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। অনেক নেতা-নেত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলার কাছে জীবন জীবিকা এবং এই জগত সংসারের সব কিছুর ব্যাপারে জবাবদিহি করতে হবে। বিচারের মুখোমুখি হতে হবে। জীবনের এই প্রান্ত বেলায় ঈমান আমল ও পরকালের সঞ্চয়পত্রের জন্যই আমি ই