সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নভেম্বরে দু’টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রভাব কমেছে। রোববার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস। তবে আগামী মাসে (নভেম্বর) ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৪ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন অধিদফতরের উপপরিচালক কাওসার পারভীন।

তিনি বলেন, আগামী দিন থেকেই আমরা স্বাভাবিক আবহাওয়া আশা করছি। এই মেঘ-বৃষ্টি কেটে গেলেই শীতের প্রকোপ চলে আসবে। অক্টোবর-নভেম্বর মাস ঘূর্ণিঝড়ের মাস। আগামী মাসে এ রকম দু-একটা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ