সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

একটি প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নামে এবং মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর জাল করে একটি মিথ্যা ও বানোয়াট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেড।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দুইজন সুপারভাইজার ও একজন সিকিউরিটি গার্ড ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে নিয়োগ করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গ্রামীণ সার্ভিসকে অনুমোদন দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে এ বিজ্ঞপ্তিটি প্রতারণার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো অনুমোদন কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়া হয়নি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত বিজ্ঞপ্তি একটি প্রতারকচক্র সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে প্রচার করেছে। বিষয়টি ইতোমধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরনের সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও প্রতারণাপূর্ণ বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে এবং এই প্রতারণার ফাঁদে না পড়তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ