বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রোমের সম্রাটের কাছে পাঠানো মহানবি সা.-এর চিঠি সংরক্ষিত জর্ডানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহানবি, প্রিয় নবি হযরত মুহাম্মাদ সা.-এর নবুয়তি জীবনের বিরাট অংশজুড়ে রয়েছে রাষ্ট্র পরিচালনা ও বৈদেশিক যোগাযোগের সোনালি অধ্যায়।

তিনি মক্কা-মদিনার বিস্তৃত জনপদে যেমন পৌঁছে দিয়েছেন হেদায়েতের বাণী, তেমনি তাঁর আদর্শের বাণী নিয়ে মুসলিম দূতরা পৌঁছে গেছেন দেশ-দেশান্তরে। ফলে পূর্ণাঙ্গতা ও আদর্শিক ব্যাপ্তিতে ইসলাম একটি আন্তর্জাতিক ধর্ম, তথা ‘বিশ্বধর্ম’।

রোমের সম্রাট হিরাক্লিয়াসের নিকটে মহানবী হযরত মুহাম্মাদ সা. ইসলামের দাওয়াত দিয়ে যে চিঠিটি প্রেরণ করেছিলেন তা বর্তমানে জর্ডানের মালিক হুসাইন নামক একটি মসজিদে সংরক্ষিত রয়েছে।

প্রিয় নবী সা. তাঁর নবুয়তকালের সমসাময়িক রাজন্যবর্গের মধ্যে সর্বাধিক প্রভাবশালী ও ক্ষমতাধর রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছেও অকপটে দ্বিনের দাওয়াত পৌঁছে দেন। অত্যন্ত দৃঢ় ও স্পষ্ট ভাষায় লিখিত একটি পত্র প্রিয় নবী সা. রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পৌঁছান। এ পবিত্র পত্র অত্যন্ত সুদর্শন সাহাবি হজরত দেহইয়া বিন খলিফা কালবি রা. সম্রাটের হাতে অর্পণ করেন। পত্রের বিষয়বস্তু ছিল নিম্নরূপ:
‘বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আল্লাহর বান্দা ও রাসুল মুহাম্মদ সা.-এর পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াস বরাবর। ন্যায়ের পথের অনুসারীদের প্রতি সালাম। অতঃপর আমি আপনাকে ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি। যদি শান্তি লাভ করতে চান, তবে ইসলামে দীক্ষিত হোন। যদি আপনি ইসলাম গ্রহণ করেন, তবে আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিফল দেবেন। আর যদি প্রত্যাখ্যান করেন, তবে আপনার সব প্রজাসাধারণের ভ্রষ্টতার দায় আপনার ওপর বর্তাবে।

হে আহলে কিতাব, বিতর্কিত সব বিষয় স্থগিত রেখে আসো, আমরা এমন এক বিষয়ে (অর্থাৎ তাওহিদের বিষয়ে) ঐকমত্যে পৌঁছেছি, যাতে তোমাদের ও আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। আর তা হচ্ছে, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না যদি এ বিষয়গুলো আপনি অস্বীকার করেন, তবে শুনে রাখুন, সব অবস্থায় আমরা আল্লাহর একত্বের বিশ্বাসে অবিচল থাকব।

-ওআই/আবদুল্লাহ তামিম