বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘তারানা’ নামে নতুন একটি স্টুডিও করছি: শিল্পী আবু রায়হান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ সময় ধরে বেশ জনপ্রিয়তার সঙ্গে গজল গেয়ে যাচ্ছেন শিল্পী আবু রায়হান। কলরবের প্রতিষ্ঠাতা মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহ. এর হাত ধরে তার সঙ্গীত অঙ্গণে আগমন। ‘মিছে জীবন’ এলবামের মাধ্যমে বেশ ভালোভাবেই শ্রোতাদের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি। এরপর থেকে নিজের ক্যারিয়ার নিয়ে আর পেছন ফিরে তাকাতে হয় নি। মায়াবী কণ্ঠে গাওয়া তার সঙ্গীতগুলো মানুষের মনে তৈরি করে ভিন্ন এক আমেজ। সময়ের এ জনপ্রিয় শিল্পী তার সঙ্গীত ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন আওয়ার ইসলামের এর আজকের ‘আলাপন’ বিভাগে। তার সঙ্গে কথা বলেছেন, কাউসার লাবীব


লকডাউন কীভাবে কাটলো?

আমাদের যেহেতু বেশির ভাগ কাজ ইনডোর কেন্দ্রিক, তাই বলা যায় লকডাউনেও খুব ব্যস্ত সময় পার করেছি। সময়গুলো নষ্ট হতে দিই নি। কিছু নাশিদ হাতে ছিল সেগুলোর সুর করেছি। বেশকিছু গানের রেকর্ড করেছি। এগুলো ধীরে ধীরে দর্শক-শ্রোতারা পাবে। ইনশাআল্লাহ।

লকডাউন পরবর্তী কী নিয়ে ব্যস্ত?

মনের মাধুরী মিশিয়ে একটি স্টুডিও করা আমার অনেকদিনের আশা ও স্বপ্ন। এ আশা ও স্বপ্নকে বাস্তবের রূপ দিতে ব্যস্ত সময় পার করছি। ‘তারানা স্টুডিও’ নামে খুব শীঘ্রই এটি আলোর ‍মুখ দেখবে। এছাড়া সুর ও রেকর্ড করা নাশিদগুলোর আউটডোর কেন্দ্রিক যেসব কাজ বাকি ছিল, সেগুলোর কাজ শেষ করছি।তবে স্পেশাল একটি কাজ হাতে নিয়েছি। আমার আয়োজনে বেশকিছু মাদরাসার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের কণ্ঠে চমৎকার একটি নাশিদ নিয়ে আসছি । যা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। ইনশাআল্লাহ। সব মিলিয়ে স্পেশাল কিছু অপেক্ষা করছে।

হাতে এখন কোন নাশিদের ফাইনাল কাজ?

একটি নাশিদের কাজ প্রায় শেষ। দর্শক-শ্রোতাদের অপেক্ষা দীর্ঘ করবো না। নাম হতে পারে ‘বন্ধু’।

এ নাশিদে স্পেশাল কী পেতে যাচ্ছি আমরা?

এমন একটি ফ্রেন্ড সার্কেল নিয়ে আমার এ নাশিদের থিম, যারা সমাজ বিনির্মাণে সচেষ্ট।অসহায়ের সহায়।দেশ ও ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ।

ইসলামী সঙ্গীতের অডিও ও ভিডিও এদুটি যুগেই আপনার জনপ্রিয়তা লক্ষণীয়। আপনার কাছে কোন যুগটি বেশি প্রিয়?

অডিওর সময়েই যেহেতু আমার বেড়ে ওঠা, তাই সে সময়টা আামার হৃদয়ে ভিন্ন এক আবেশ তৈরি করে। তবে ভিডিওর সময়টিইও প্রশংসার দাবিদার। এখন একজন শিল্পী যদি চায় ‘সে শুধু নাশিদকেই তার জীবন বানিয়ে সময় পার করবে।’ তাহলেও তাকে কারো কাছে হাত পাততে হবে