মুফতি কামরুজ্জামান।।
মহান আল্লাহ তা’য়ালা আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে রাসুল সা. এর প্রতি অবতীর্ণ পবিত্র কোরআনে কারীমে মুমিনদের বন্ধু ও শক্রদের পরিচয় সুস্পষ্ট ভাবে তুলে ধরেছেন। মুমিনদের বন্ধু কারা, কাদের সাথে মুমিনদের অন্তরঙ্গ থাকা উচিত আর কারা মুমিনদের বড় দুশমন, কারা মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এ বিষয়ে মহান আল্লাহ তা’য়ালা বলেন,
لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا
(হে নবী) আপনি ঈমানদারদের প্রতি শক্রতার ব্যপারে সবচেয়ে কঠোর পাবেন ইহুদি ও মুশরিকদেরকে। (সুরা মাইদা, ৮২ আয়াত )
অপরদিকে সুরা মাইদার ৫১ নং আয়াতে ইরশাদ হয়েছে-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
হে মুমিনগণ! তোমরা ইহুদি খৃষ্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা। কারণ তারা পরস্পরে বন্ধু। সুতরাং তোমাদের মধ্যে থেকে যে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভূক্ত হবে।
এ আয়াতের শানে নুযুলে দেখা যায়-রাসুল সা. যখন মদিনাতে হিজরত করলেন, আগে থেকে ইহুদিরা মদিনাতে বসবাস করতো, তখন ইহুদিদের সাথে এই মর্মে চুক্তিতে আবদ্ধ হলেন যে আমরা পরস্পর যুদ্ধে লিপ্ত হবোনা। আমাদের কেউ যদি বহিঃশক্র দ্বারা আক্রান্ত হয় তাহলে সবাই মিলে প্রতিহতের ব্যবস্থা করবো। কিছু দিন পর্যন্ত এই চুক্তি বলবৎ থাকার পর ইহুদিরা এই চুক্তি ভঙ্গ করল। তারা একদিকে মুসলমানদের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে মক্কার পৌত্তলিক মুশরিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করল।
অপর দিকে তাদের মধ্য থেকে কিছু মুনাফিক তৈরী করল যারা মুসলমানদের সাথেও সম্পর্ক রাখত। ইহুদিদের এই গোত্রের নাম ছিলো বনু কুরাইজা। এদেরকে পরবর্তিতে শস্তিও দেওয়া হয়েছে। মুনাফিকদের এ দলটি তৈরী করার দ্বারা উদ্দেশ্য ছিলো মুমিনদের ভিতরগত খবর জেনে নেয়া। মহান আল্লাহ তা’য়ালা মুমিনদের বললেন, তোমরা ইহুদি খৃষ্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা। কারণ, তারা পরস্পরে বন্ধু। ইহুদি সম্প্রদায়কে যখন রাসুল সা. এর পক্ষ থেকে মুশরিকদের সাথে বন্ধুত্ব ত্যাগ করার নির্দেশ দেওয়া হল, তখন তা তারা প্রত্যাখ্যান করল। অবশেষে মক্কা বিজয়ের মাধ্যমে এ বন্ধুত্বের অবসান ঘটে।
মহান আল্লাহ তা’য়ালা প্রকৃত মুমিনদের বৈশিষ্ট বর্ণনা করতে গিয়ে বলেন, أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَØ