বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৫ ভাষায় ইমামে আযম আবু হানিফা রহ. এর ৫ জীবনীগ্রন্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমাম আবু হানিফা একটি নাম। একটি ইতিহাস। একটি চেতনা। তাকে বলা যায়, ‘জ্ঞানের সরেবর, বুদ্ধির ঝর্ণা ও চেতনার বাতিঘর। কিংবা তাকে বলা যায়, ‘এমন একটি ফুল, যা হাজার বছরেও মিইয়ে যায় না। এমন একটি ভেলা, যা কখনো ডুবে যায় না। এমন একটি স্বপ্ন, যা কখনো চুকে যায় না।। এমন একটি আশা, যা মলিন হয় না।’ তার জ্ঞানের আলো আজও চিরসবুজ। তার মেধার উৎকর্ষতা আজও বাতাসের ফেণা হয়ে বয়ে চলছে।

মহান এ ইমামকে নিয়ে প্রত্যেক যুগেই লেখকরা কলম ধরেছেন। সমসাময়িক মানুষদের জানানোর চেষ্টা করেছেন ইমাম আযমের জ্ঞান গভীরতা সম্পর্কে। এর ধারাবাহিকতায় বর্তমান সময়ে লেখা তার জীবনীগ্রন্থ নিয়ে আজকের আয়োজন। বিশ্বের পাঁচ ভিন্ন ভিন্ন ভাষায় তাকে নিয়ে লেখা পাঁচটি গ্রন্থ নিয়ে লিখেছেন  কাউসার লাবীব।


বাংলা ভাষায় ইমাম আযমের জীবনী
বইয়ের নাম: ইমাম আবু হানিফা রহ. আকাশে অঙ্কিত নাম
লেখক: মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন
প্রকাশনী: মাকতাবাতুল আযহার

বইটিতে স্বপ্নচারী লেখক মাওলানা যাইনুল আবিদীন তুলে ধরেছেন আবু হানিফা রহিমাহুল্লাহর জীবনের প্রায় প্রতিটি দিক। তিনি কেমন সমাজে জন্মে ছিলেন। কোন পরিবেশে বেড়ে উঠেছিলেন? কী ছিল তার স্বপ্ন? সে ক্ষেত্রে তিনি কতটা সফল? এসব দিকগুলো এখানে ফুটে উঠেছে সুনিপুনভাবে।

এছাড়া লেখক এগ্রন্থে আলোচনা করেছেন আবু হানিফা রহিমাহুল্লাহর অন্তরদানের পর তার অনুসারীা ও মাযহাবীর সার্বিক কী অবস্থা ছিল তা নিয়ে। বইটির শেষ দিকে তিনি তুলে ধরেছেন ইমাম আযম সম্পর্কে বিজ্ঞজনদের বিভিন্ন মতামত।

আরবি ভাষায় ইমাম আযমের জীবনী
মাকানাতুল ইমাম আবি হানিফা ফিল হাদিস
লেখক: আবদুর রশীদ নোমানী
টিকা সংযোজক: আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ
প্রকাশনী:মাকতাবাতুল মাতবুআতিল ইসলামিয়্যাহ

আবদুর রশীদ নোমানী লিখনী শক্তির কোনো তুলনা হয় না বলে মনে করেন তার গ্রন্থ নিয়ে গবেষণা করা গবেষকগণ। তিনি ছিলেন উপমহাদেশে হানাফি মাযহাবের স্তম্ভ।লা-মাযহাবি ও মানহাযিরা ইমাম আযমের ওপর যেসব প্রশ্ন তোলে, সেগুলোর জবাব তিনি দিয়েছেন শক্ত ও নিপুনভাবে। এর ধারাবাহিকতায়ই তার এ গ্রন্থটি লেখা।

ইমাম আযমের বিষয়ে নিন্দুকেরা বলে থাকে তিনি হাদিস বিষয়ে তেমন পারদর্শী ছিলেন না। তাই তিনি এ গ্রন্থে তুলে ধরেছেন তার হাদিসে পারঙ্গমতার ইতিহাস। এবং তিনি এখানে প্রমাণ করেছেন, ‘হাদিস গ্রহণের ক্ষেত্রে ইমাম বুখারীর à