বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভাস্কর্য ও মূর্তির পার্থক্য নিয়ে যা বললেন মুফতি মিজানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব
সাব-এডিটর>

চলমান ভাস্কর্য ইস্যু নিয়ে রাজধানীর কুড়িল বিশ্বরোড শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, এদেশের আলেমরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত হিতাকাঙ্খী। কেননা আমরা আলেমরা চাই না যে, 'যিনি আমাদেরকে এ দেশ স্বাধীন করে দিয়েছেন, তার কবরে এ ভাস্কর্যকে উসিলা করে আজাব হোক।' সম্প্রতি আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু অজ্ঞলোক আছে তারা বলছে, 'হুজুরেরা কেন ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করে! এটাতো মূর্তি না। এটাতো ভাস্কর্য। ভাস্কর্য ও মূর্তি তো এক না। মূর্তি তো তাকে বলে যার পূজা মানুষ করে। আমাদের এটার পূজা তো কেউ করবে না। আমরা শুধু এটা স্মৃতি ধরে রাখার জন্য দাঁড় করিয়ে রাখব। আমরা এটার কোন পূজা করবো না। মূর্তি তো বলা হয় হিন্দুরা যেটার পূজা করে। যেটাকে বানানোই হয় প্রতিমা হিসেবে।'

তারা এমন একটি ব্যাখ্যা দিয়ে ভাস্কর্য ও মূর্তি কে আলাদা করতে চায়। তারা এসব বলে এ দুটোর মধ্যে পার্থক্য তৈরী করতে চায়। এর পাশাপাশি উলামায়ে কেরামের বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে এবং তাদের আন্দোলনকে ভিন্ন খাতের আন্দোলন বলে চালিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চায় এবং উলামায়ে কেরামকে দেশবিরোধী বলে দাঁড় করাতে চায়।

আমি মিজানুর রহমান সাঈদ বলছি, ভাস্কর্য ও মূর্তির মাঝে কোন পার্থক্য নাই। স্পষ্ট করে বলে দিচ্ছি, এ দুটি এক ও অভিন্ন। 'যেকোনোভাবে কোন মানুষের আকৃতিকে কোন কিছুর মাধ্যমে যদি এমনভাবে দাঁড় করানো হয়, যেটার ছায়া পরে। সেটাকে ইসলামে মূর্তি বলে।' চাই মানুষ এর পূজা করুক আর নাই করুক। সেটা মানুষ স্মৃতি ধরে রাখার জন্য বানাক কিংবা পূজা করার জন্য।

মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, আমরা উলামায়ে কেরামগণ এই ভাস্কর্য বা মূর্তির বিরোধিতা করছি কোন বিদ্বেষের কারণে নয়। কিংবা কারো পক্ষ নিয়ে নয়। আল্লাহর শপথ করে বলছি! আমরা এই কারণে এ ভাস্কর্যের বিরোধিতা করছে যে, মাননীয় প্রধানমন্ত্রী যদি এটি তৈরি করেন, তাহলে তার শ্রদ্ধেয় পিতা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে এর জন্য আল্লাহ আজাব দিবেন। যিনি আমাদের এই দেশ স্বাধীন করার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছ