শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ক্ষমতা পেয়েই ১ কোটি অবৈধ অভিবাসীকে বৈধতা দিবেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতা পেয়েই যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার অঙ্গীকার করেছেন ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে জয়ী জো বাইডেন।

এজন্য নাগরিকত্ব প্রদানের বিল পাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানিয়েছিন তিনি। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যেই এই কাজ শুরু করবেন জো বাইডেন। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এনবিসি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জো বাইডেন বলেন, শিশুকালে মা-বাবার হাত ধরে বেআইনী পথে যুক্তরাষ্ট্রে আসার পর যারা বৈধ হতে পারেননি, অথচ এই দেশের আলো-বাতাসে বড় হয়েছেন, শিক্ষা লাভ করেছেন, তেমন ৮ লাখের অধিক তরুণ অভিবাসীর জন্যে ওবামা প্রশাসন যে কর্মসূচি (ড্যাকা) শুরু করেছিলেন, তা অব্যাহত রাখা হবে।

জানা গেছে, যাদের বয়স ৩০ বছরের নীচে তারাও গ্রিনকার্ড পাবেন। এর আগে ড্যাকা প্রোগ্রামটি বাতিলের নির্বাহী আদেশ জারি করেছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির সুপ্রিম কোর্ট সেই আদেশ স্থগিত করেছে।

প্রসঙ্গত, ১৯৯০ সালের পর প্রথমবারের মতো অনিবন্ধিত জনসংখ্যার অর্ধেকেরও কম মেক্সিকো থেকে আগত অবৈধ অভিবাসী। পিউ রিসার্সের মতে, ২০১৩ সালে ১০.৫ মিলিয়ন অবৈধ অভিবাসীর মধ্যে প্রায় ৪.৯৯ মিলিয়ন মেক্সিকোর, ১.৯ মিলিয়ন মধ্য আমেরিকার এবং ১.৪৫ মিলিয়ন এশিয়ান ছিলো।

এখন সেই সংখ্যা অনেকটা বেড়েছে। প্রায় দুই-তৃতীয়াংশ অনাবন্ধিত অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ বছরেরও বেশি সময় ধরে বাস করছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ