সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয?

ভারতীয় কৃষকদের আন্দোলনকে সমর্থণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লিতে টানা ছয়দিন ধরে আন্দোলন করছেন কৃষকরা।কৃষকের এ আন্দোলনে এবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাদের এ আন্দোলনে সংহতি প্রকাশ করে পাশে থাকার বার্তা দিলেন ।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার এক ভিডিও বার্তায় আন্দোলনরত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ’শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার রক্ষায় কানাডা সবসময় পাশে আছে।’ কৃষক আন্দোলনের খবরে তিনি যথেষ্ট উদ্বিগ্ন বলেও জানান।

ট্রুডো আরও বলেন, “আপনাদের অনেকেরই প্রকৃত অবস্থা সম্পর্কে আমি অবগত। তাই কানাডা সবসময় আপনাদের পাশে আছে।” কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার বার্তাও দেন তিনি। তার ভাষ্য, “আমরা আলোচনার গুরুত্ব বুঝি। তাই সরাসরি ভারতের সরকারের কাছে আমাদের চিন্তার কথা তুলে ধরেছি। এইসময় আমাদের সকলকে একসঙ্গে চেষ্টা করতে হবে।” তার এই ভিডিওটি বিশ্ব শিখ সংগঠনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে।

জাস্টিন ট্রুডোর এই বার্তাকে ‘অযাচিত’ ও ‘ভুল তথ্য সম্বলিত’ বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। ট্রুডোর মন্তব্যের নিন্দা করেছেন শিব সেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও।

তিনি টুইটারে লিখেন, “এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। অন্য দেশের রাজনীতির ঘুঁটি নয়। ভারতের সৌজন্যকে সম্মান দিন।” একইসঙ্গে তিনি দ্রুত কৃষকদের সমস্যার সমাধান করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেন। যাতে অন্যদেশ এই সমস্যায় নিজেদের মতামহত জাহির করতে না পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ