বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ভ্যালেরি জিসকার দিসতান (৯৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভ্যালেরি ফাউন্ডেশন ও তার পরিবার থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভ্যালেরি ফাউন্ডেশনের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিসকার দিসতান করোনা আক্রান্ত হওয়ার পরে মধ্য ফ্রান্সের লোইর-এট-চের অঞ্চলে বুধবার (২ ডিসেম্বর) তার পারিবারিক বাসভবনে মারা যান।

গত মাসে হার্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি।

ভ্যালেরি ফাউন্ডেশন এক টুইটে বলেছে, ‘তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এবং কোভিড-১৯-এর কারণে তিনি মারা গেছেন। তার ইচ্ছানুসারে, তার অন্ত্যেষ্টিক্রিয়া কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হবে।’

জিসকার দিসতান ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি মাত্র ৪৮ বছর বয়সে ফ্রান্সের প্রেসিডেন্ট নিযুক্ত হন। ২০০৭ সালে এমানুয়েল ম্যাক্রো ক্ষমতায় আসার আগে তিনি ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সর্বকনিষ্ঠ নেতা ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ