মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুতে সড়ক ও রেলপথ উদ্বোধন একসঙ্গেই: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতু দিয়ে একযোগে রেল ও সড়ক পথ উদ্বোধন করা হবে। আমরা আশা করছি পদ্মা সেতু উদ্বোধনের শুরুতে যেন সড়কপথের পাশাপাশি ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে।

তিনি বলেন, ইতোমধ্যে পদ্মা সেতুতে সড়কপথের পাশাপাশি রেলপথের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইনের কাজ ইতোমধ্যে বেশিরভাগই হয়ে গেছে বলে জানান রেলমন্ত্রী।

বুধবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত রেল সংযোগ প্রকল্পের স্লিপার কারখানার উৎপাদন পরিদর্শনকালে নূরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা থেকে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত ১৬৮ কিলোমিটার রেললাইনের স্লিপার চীনের এই কোম্পানি থেকেই তৈরি হবে।

স্লিপার কোম্পানির বিভিন্ন স্থান পরিদর্শন করে কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন রেলপথ মন্ত্রী।

সিআরইসির প্রকল্প পরিচালক ওয়াং কুন রেলমন্ত্রী ও আগত অতিথিদের জানান, স্লিপার লেইং সেটিংয়ে বর্তমানে ২০০ স্থানীয় কর্মী কাজ করছেন। তারা সিআরইসির সিনিয়র চীনা বিশেষজ্ঞদের কাছ থেকে পেশাদার প্রশিক্ষণ লাভ করেছেন।

চলতি বছরের ২২ আগস্ট থেকে কারখানাটি ছোট পরিসরে উৎপাদন শুরু করে। এখন পর্যন্ত কারখানাটি ভালোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে বলে জানান প্রকল্প পরিচালক ওয়াং কুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ