শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন

ব্রিজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮ টায় আরিচপুর বৌ-বাজার এলাকায় রেল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও নীল রঙের সোয়েটার ।

পুলিশ জানায়, সকালে টঙ্গীর আরিচপুর এলাকায় তুরাগ নদে রেল ব্রিজের নিচে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ওই কিশোরের মৃতদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরো জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ওই কিশোর রেল ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ