শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

চট্টগ্রামে জামেয়া জিরি মাদরাসার বার্ষিক সভা ১০ ও ১১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

এশিয়ার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়াতুল আরবিয়া ইসলামিয়া জিরি চট্টগ্রামের ১১৪ তম বার্ষিক সভা আগামী বৃহস্পতি ও শুক্রবার (১০ ও ১১ ডিসেম্বর) মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সভায় জামেয়া বাবুনগর মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদিস, হেফাজত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী, বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান, জামেয়া পটিয়ার মুহতামিম মুফতী আব্দুল হালিম বোখারী, হেফাজতের মহাসচিব ও ঢাকা বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, ফেনী ওলামাবাজার মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদীব।

জামেয়া আরবিয়া জিরির মুহাদ্দিস মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা মোস্তফা নূরী (কক্সবাজার), মুফতী নজরুল ইসলাম কাসেমী, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা নজির আহমদ ও মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটাসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগন ও বুজুর্গানেদ্বীন নসিহত পেশ করবেন।

জামেয়া আরাবিয়া জিরির পরিচালক ও হেফাজত ইসলামের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা খোবাইব জামিয়ার বার্ষিক সভা সফল করার লক্ষে দেশবাসীর দোয়া ও উপস্থিতি কামনা করেছেন।

জানা যায়, ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হইতে যোহর পর্যন্ত জামেয়ার মিলনায়তনে প্রাক্তন ছাত্রদের বিশেষ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হবে। এতে জামিয়ার সকল ফাজেলদের উপস্থিতি কামনা করেছেন প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক পরিষদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ