শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পেল ১২ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার বেতাগীতে টানা ৪১ দিন তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১২ জন কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।

নাম প্রকাশে অনাগ্রহী অস্ট্রেলিয়া প্রবাসী এ পুরস্কার প্রদান করেন। পুরস্কার হিসেবে কিশোরদের প্রত্যেককে ১টি করে বাইসাইকেল উপহার দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলো- নাহিদুল ইসলাম, মুহা. ছফি উল্লাহ, মুহা. আব্দুল্লাহ, মুহা. ছিবগাতুল্লাহ, মুহা. বশির উদ্দিন, মুহা. আরাফাত, মুহা. ইমরান হোসেন, মুহা. আরাফাত ইসলাম, মেহেদী হক রাতুল, মুহা. মানসুর, মুহা. মুনির ও কাইয়ূম।

গত ২৭ অক্টোবর থেকে কোমলমতি এ কিশোরদের নামাজে আগ্রহী করতেই এ সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। শুরুতে ১৭ জন কিশোর এ প্রতিযোগীতায় অংশ নেয়।

এর মধ্যে টানা ৪১ দিন তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ে ১২ জন সক্ষম হয়। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় সেই ১২ জনকে অনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা প্রভাষক আব্দুল হাই নেছারি, হাফেজ নুরুল আমিন ও মুসল্লি মো. কামাল হোসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ