বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

আল্লামা কাসেমীর মৃত্যুতে বরুণার পীর মুফতী রশিদুর রহমান ফারুকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: বর্ষীয়ান আলেমে দ্বীন ও রাজনীতিবিদ, হাজার হাজার আলেমের উস্তাজ শাইখুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী রহঃ এর ইন্তিকালে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর, শাইখুল হাদীস, মুফতী মুহাম্মদ রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তিনি বলেন, আল্লামা কাসেমী বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক অঙ্গনে দ্বীনের একজন প্রকৃত রাহবার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ইসলাম, দেশ ও জাতীয় বিভিন্ন ইস্যুতে তাঁর ইখলাসপূর্ণ নেতৃত্ব আমাদেরকে প্রেরণা ও সাহস যুগিয়েছে। তাঁর শূন্যস্থান পূরণ হওয়ার মত নয়। আল্লাহ পাক যেন মরহুম কে জান্নাতুল ফিরদাউস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবার কে ধৈর্য্য দান করেন। আমীন!

এদিকে আজ বাদ জুহর আঞ্জুমানের কেন্দ্রীয় দফতরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,দোয়া পরিচালনা করেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণভী, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলানা সা'দ আমীন বর্ণভী, মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া,মাওলানা শাব্বির আহমদ,, মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ,মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী, মাওলানা আনহার উদ্দিন, মুফতি জাকারিয়া জাকির প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ