বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

আল্লামা কাসেমীর ইন্তেকালে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব,ঐতিহ্যবাহী বারিধারা মাদরাসার মহাপরিচালক,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ ।

শোক বার্তায় নেতৃদ্বয় বলেছেন,আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে উলামায়ে কেরাম ও দেশের তাওহীদী জনতা সংগ্রামী এক অভিভাবক কে হারালো।তাহার ইন্তেকালে ইসলামী অঙ্গন আজ গভীর ভাবে শোকাহত।মরহুম কাসিমী সাহেব একাধারে একজন শিক্ষাবিদ,রাজনীতিবিদ ও মুসলিম উম্মাহর কল্যাণে নিবেদিত প্রাণ এক অভিভাবক ছিলেন ।

ইসলাম ও মুসলিম বিরোধী দেশি-বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় ছিলেন সাহসের বাতিঘর।আন্দোলন সংগ্রামের আপোসহীন বলিষ্ঠ নেতা। তিনি ছিলেন আলেম উলামার মাথার ছায়া।আমৃত্যু ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন।তাহার সকল অবদান আজীবন দেশ ও জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আমরা এই মনীষীর ইন্তেকালে গভীরভাবে শোকাহত।

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে তাহার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তার ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ