বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আলেমদের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক মু. আল-আমিন।।

১৪ ডিসেম্বর, সকাল ৯টা ২০মিনিটে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জানাযা হয়ে গেল হেফাজতে ইসলামে মহাসচিব ও বারিধারা মাদরাসার মহাপরিচালক আল্লামা নূর হোসেন কাসেমী রহ. এর।

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় বর্ষীয়ান এ আলেমকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রবিবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। তার মৃত্যুতে এদেশের ইসলামী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। গত একযুগে বাইতুল মোকারমের খতিব আল্লামা ওবায়দুল হক থেকে শুরু করে প্রায় শ’খানেক প্রখ্যাত আলেমেদ্বীন ইনতিকাল করেন। তাদের ইনতেকালে ইসলাম ও মুসলমানরা অভিভাবক শূণ্য হতে থাকে। ওলামায়ে কেরাম হলো দ্বীনের ধারক বাহক। তাদের ইনতিকালে দেশ ও জাতি চরম বিপর্যয়ের সম্মুখীন হয়।

আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন হেদায়েতের বার্তাবাহক হিসেবে। সে ধারাবাহিকতায় সর্বশেষ হেদায়েতের মশাল নিয়ে প্রেরিত হয়েছেন বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.)। তার ওফাতের মাধ্যমে নবুওতের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। দুনিয়াতে আর কোনো নবী-রাসুল আসবেন না। তবে নবীজির রেখে যাওয়া সেই ‘নবুওতি দায়িত্ব’ পালন করবেন আলেম-ওলামাগণ। এ সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘নিঃসন্দেহে ওলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। আর নবীগণ দিনার ও দেরহামের উত্তরাধিকারী বানান না।তারা ইলম ও জ্ঞানের উত্তরাধিকারী বানান।’ (আবু দাউদ: ৩৬৪১)

যাদের নবুওতের ইলম দেওয়া হয় তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ তাদের উচ্চ মর্যাদা প্রদান করেন।’ (সুরা মুজাদালা : ১১) আলেমরাই হচ্ছেন পৃথিবীর সর্বোত্তম মানুষ। এ সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শিখায়।’ (তিরমিজি : ২৯০৭)

ওলামায়ে কেরাম হচ্ছেন পৃথিবীর বুকে হেদায়েতের বাতিস্বরূপ। এই হেদায়েতের বাতি যে দিন বন্ধ হয়ে যাবে, সে দিন পৃথিবী অজ্ঞতার আঁধারে নিমজ্জিত হয়ে যাবে। এ সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘ওলামাদের দৃষ্টান্ত ওইসব তারকার মতো যাদের দ্বারা স্থলে ও জলের অন্ধকারে পথের দিশা পাওয়া যায়। আর যখন তারকাসমূহ আলোহীন হয়ে যায় তখন পথচারীর পথ হà¦