বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দেওবন্দি চেতনার আদর্শিক রাহবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির উদ্দিন বাবর।।

বরেণ্য শাইখুল হাদিস, আদর্শ শিক্ষক, অভিজ্ঞ রাজনীতিক, উম্মাহর আধ্যাত্মিক রাহবার, একজন সফল মানুষÑএ ধরনের নানা পরিচয়ে তিনি পরিচিত ছিলেন। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষেরা তাঁকে চিনতো-জানতো। গত কয়েক দশক ধরে ইসলামি অঙ্গনের প্রতিটি বাঁক বদলের সঙ্গে তিনি ওৎপ্রোতভাবে জড়িত ছিলেন। উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্রায় সব কাজেই তাঁর উপস্থিতি লক্ষ করা যেতো। ইলমি যোগ্যতা, অসামান্য ব্যক্তিত্ব ও দূরদর্শী চিন্তাধারার কারণে তিনি সমসাময়িকদের মধ্যে একটি বিশেষ অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। কর্মের ময়দানে বিরামহীন পথচলা তাঁকে জাতির অন্যতম অভিভাবকের আসনে আসীন করে। যোগ্যতা ও ব্যক্তিত্ব দিয়ে তিনি গোষ্ঠী-বলয়, দল-মতের ঊর্ধ্বে উঠে বিকল্পহীন রাহবারে পরিণত হন। কিন্তু আফসোস, তাঁর প্রতি প্রত্যাশার পারদ যখন শুধুই বাড়ছিল ঠিক সেই মুহূর্তে চরমভাবে হতাশ হতে হলো জাতিকে। চলে গেলেন দেওবন্দি চেতনার সিংহপুরুষ, লাখো আলেমের আদর্শের ঠিকানা আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.।

তাঁর জীবনের ব্যাপ্তি প্রায় পৌনে এক শতাব্দীকাল। কর্মের পরিধি অর্ধশতাব্দীর বেশি। তিন দশকের বেশি সময় তিনি জাতীয় পর্যায়ের ইসলামি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। জাতীয় পর্যায়ের নানা সংকট ও ইস্যুতে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে। বিভিন্ন প্রতিকূল মুহূর্তেও তিনি নিজেকে রক্ষার চেষ্টা করেননি। জীবনের শেষ প্রান্তে এসে ইচ্ছে করলে আয়েশি জীবনযাপন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারতেন। কিন্তু তাঁকে দেখা গেছে হুইল চেয়ারে বসেও আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। দাওয়াতি কাজে ছুটে বেড়িয়েছেন দেশ-বিদেশে। উম্মাহকে নিয়ে ভেবেছেন অনবরত। প্রকাশ্য-অপ্রকাশ্য নানা চাপ উপেক্ষা করেও নীতির প্রশ্নে অটল থেকেছেন। তাঁর এই সংগ্রাম-সাধনা ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়ার জন্য নয়; একান্তই দীনের খাতিরে। দীন প্রতিষ্ঠার প্রয়োজনে যখন যেটা করা দরকার সেটাই তিনি করেছেন।

‘কাসেমী কানন’ খ্যাত দারুল উলুম দেওবন্দের সন্তান হিসেবে তাঁর ভূমিকা ছিল অনন্য। দেওবন্দি চেতনার প্রকৃত ধারক-বাহক ছিলেন তিনি। বহুমুখি প্রচেষ্টার মাধ্যমে দীনকে বিজয়ী জীবনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করার যে দীক্ষা তিনি দেওবন্দ থেকে পেয়েছিলেন তার ওপর গোটা জীবন অটল ছিলেন। এজন্য দেশে হাজারও ‘কাসেমী’ থাকা সত্ত্বেও তিনিই একমাত্র ‘কাসেমী’ হিসেবে পরিচি