শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আগামী ২৬ ডিসেম্বর আল্লামা কাসেমী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া মাদানিয়া বারিধারার প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘আবনায়ে বারিধারা’র জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ইন্তেকাল পরবর্তি করণীয় নির্ধারণে আজ বুধবার (১৬ ডিসেম্বর) বাদ জোহর বারিধারা মাদরাসা মসজিদে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন ও দীর্ঘ পর্যালোচনার পর প্রাথমিক করণীয় হিসেবে আগামী ২৬ ডিসেম্বর রোজ শনিবার আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর জীবন ও কর্মের উপর দিনব্যাপি আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। এতে বারিধারার প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সকল ফারেগীনদের নির্বাচিত প্রতিনিধিরা হজরতের চিন্তা-চেতনা ও নীতি-আদর্শ নিয়ে বিশদ আলোচনা করবেন।

মাওলানা নাঈমুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মাওলানা মাসউদ আহমদ, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মুফতি হাবিবুর রহমান আকন্দ, মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল, মাওলানা জাকারিয়া, আল্লামা কাসেমীর সাহেবজাদা মুফতি জাবের কাসেমী, মুফতি হাসসান মাহমুদ কাসেমী, আব্দুল্লাহ আল মাহমুদ, বদরুল হাসান মাশকুরসহ অর্ধশত সদস্য।

সংক্ষিপ্ত সময়ে আয়োজনের কারণে সকল সদস্যদেরকে দাওয়াত দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের সদস্য সচিব মাওলানা ইসহাক কামাল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ