বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনার ভ্যাকসিন নিচ্ছেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহেই ভ্যাকসিন নেবেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

দেশটির জনগণের মধ্যে সংশয় দূর করেত জনসম্মুখে তিনি ভ্যাকসিন নিবেন বলে জানিয়েছেন। এর আগে বুধবার এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনও অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই যে করোনার ভ্যাকসিনগুলো আমেরিকার জনগণের জন্য নিরাপদ।’

উইলমিংটনে সাংবাদিকদের বাইডেন বলেছেন, ‘একটা ব্যাপারে নিশ্চিত করে বলতে চাই যে, এটা নিরাপদ। যখন আমি নেব (ভ্যাকসিন), প্রকাশ্যে নেব’।

এদিকে, স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার পরিবার ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানা গেছে। ‘ভ্যাকসিন নিয়ে আমেরিকাবাসীদের মধ্য়ে আস্থা দিতেই’, হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে ভ্যাককসিন নেবেন মাইক। তাঁর সঙ্গে ভ্যাকসিন নিতে পারেন সেকেন্ড লেডি কেরেন পেন্স ও সার্জন জেনারেল জেরোম অ্যাডামস।

বাইডেন ছাড়াও সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভ্যাকসিন নিবেন বলে জানিয়েছেন। তবে ঠিক কবে নিবেন সেটি স্পষ্ট করে বলেননি। মঙ্গলবার হোয়াইট হাউজ জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শে ট্রাম্প যথাসময়েই ভ্যাকসিন নেবেন। তবে তিনি ফ্রন্টলাইন কর্মীদের অগ্রাধিকার দিতে চান।

গত সোমবার যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে সরাসরি প্রচারিত এক ভিডিও ইভেন্টে ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন আইসিইউ নার্স সান্দ্রা লিন্ডসে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ