মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

সৌদি আরবে ২২তম জাতীয় কুরআন প্রতিযোগিতার সময় ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে করোনার কারণে স্থগিত হওয়া ২২তম জাতীয় কুরআন প্রতিযোগিতার সময় ঘোষণা করা হয়েছে।

কুরআন হেফজ, ক্বিরাত এবং তাফসিরের আলোকে “বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পুরষ্কার” নামক ২২তম জাতীয় কুরআন প্রতিযোগিতার জন্য সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সম্মতি প্রদান করেছেন।

ইসলামিক, প্রচার ও গাইডেন্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রতিযোগিতার অনুষ্ঠান ১৪৪২ হিজরির রমজান মাসে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের জন্য পুরষ্কার হিসেবে ৩২ লাখ ৩৪ হাজার রিয়াল ধার্য করা হয়েছে।

এই প্রতিযোগিতা নারী ও পুরুষদের জন্য এ বছরের শাবান মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা করোনার প্রাদুর্ভাবের কারণে স্থগিত হয়েছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাব হ্রাসের কারণে সেদেশের বাদশাহ এই প্রতিযোগিতার অনুমোদন দিয়েছেন।

ইসলামিক, প্রচার ও গাইডেন্স মন্ত্রণালয়ের এপ্রিল মাসে ঘোষণা করেছিল, এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সময় পরবর্তীতে ঘোষণা করা হবে। ব্যাখ্যা বলেছিল কোভিড-১৯ ভাইরাসের বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কারণে উপরোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ