বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

করোনার টিকা আবিস্কার করায় মুসলিম দম্পতিকে বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফাইজার বায়োএনটেকের করোনাভাইরাসের টিকার উদ্ভাবক উগুর শাহিন ও ওজলেম তুরেসিকে ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ ঘোষণা করেছে ব্রিটিশ গণমাধ্যম ফিন্যানসিয়াল টাইমস।

করোনার টিকার উদ্ভাবনের মধ্য দিয়ে বিশ্বের কোটি মানুষের হৃদয়ে আশা জাগিয়ে তুলেছেন এই দম্পতি। করোনা মহামারীর বিরুদ্ধে তাদের টিকা ৯৫ শতাংশ সুরক্ষা দিতে পারবে বলে জানানো হয়েছে।

গত বুধবার (১৬ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, এক বছরেরও কম সময়ের মধ্যে কোভিডের টিকা উদ্ভাবন করে এই দম্পতি অসাধারণ ব্যবসায়িক ও বৈজ্ঞানিক সফলতা অর্জন করেছে।

ডা. শাহিন বলেন, আমরা বিচলিত ছিলাম। পরীক্ষা-নিরীক্ষার বাইরে লোকজন প্রথমবারের মতো টিকা নিচ্ছে বাস্তবিক দুনিয়ায় এটি সম্পূর্ণ ভিন্ন।

গত ২০০৮ সালে ঔষুধ কোম্পানি বায়োএনটেক প্রতিষ্ঠা করেন ডা. উগুর শাহিন ও তার স্ত্রী ডা. ওজলেম তুরেসি। আমেরিকান অংশীদার ফাইজারের সঙ্গে মিলে পরীক্ষামূলক টিকা উদ্ভাবন করেন ডা. উগুর শাহিন ও তার স্ত্রী ডা. ওজলেম তুরেসি। তিন দফায় পরীক্ষার পর বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. শাহিন আশা প্রকাশ করেছেন যে, তাদের চেষ্টা বৈশ্বিক স্বাস্থ্য সংকটের অবসান ঘটাতে পারবে।

করোনার প্রথম টিকার উদ্ভাবক হিসেবে বিশ্বের দু’টি বিশ্বাসযোগ্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছেন তারা। এর পুরো কৃতিত্ব ডা. শাহিন ও ডা. তুরেসির ওপর বর্তায়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ